সংবাদ কণিকা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪১
দাঁত পরিচর্যা হূদরোগের ঝুঁকি কমায় ইত্তেফাক ডেস্ক নিয়মিত দাঁতের যত্ন হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ’ এর নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুখ, দাঁত ও মাড়ির যত্ন আথারো্ক্লেরোসিস-এর ঝুঁকি কমিয়ে দেয়। এতে করে হূদরোগ এবং স্ট্রোক ও মৃদু ঝুঁকি কমে আসে। ভারতে জনমত সমীক্ষা নিয়ে বিতর্ক ভোটের আগে জনমত সমীক্ষা নিয়ে রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিতর্ক তুঙ্গে। ভারতে সামনেই পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট। তারপর সংসদীয় নির্বাচন। এই ভোট পর্ব নিয়ে একাধিক সংবাদমাধ্যম জনমত সমীক্ষা প্রকাশ করেছে। নির্বাচন কমিশন জনমত সমীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মত জানতে চায়। শাসকদল কংগ্রেস সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা আরোপে সায় দেয়। সম্ভাব্য কারণ জনমত সমীক্ষায় দেখানো হয়েছে যে, শাসকদল কংগ্রেস মোটেই সুবিধা করতে পারবে না। এর প্রেক্ষিতে কংগ্রেস ভোটের আগে জনমত সমীক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। বলেছে, এটা অস্বচ্ছ ও বিজ্ঞানসম্মত নয়, কাজেই এর বিশ্বাসযোগ্যতা নেই।