নিজেকে ক্রমাগত অধ্যবসায়ের ভেতরেই নিজেকে তৈরি করার আত্মপ্রত্যয়ে নেমেছেন জয়েদ খান। এদেশে প্রায় সকল শীর্ষ নায়িকাদের সাথেই জুটি গড়েছেন তিনি। নিজের আইডল হিরো সালমান খানকে মনে প্রাণে ভেতরে পুষেই সেভাবেই তৈরি করেছেন নিজেকে। সেই ধারাবাহিকতায় তার পুলিশী চরিত্রের ছবিও আসছে খুব শিগগিরই। তবে সর্বশেষ খবর হলো জায়েদ হালের সর্বকনিষ্ঠ নবাগতা পরীর সাথে জুটি বাঁধলেন ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে। মজার ব্যাপার হলো চলচ্চিত্রের এই নতুন জুটির গ্রামের বাড়ি একই এলাকায়। পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায়!
