রাজ্জাকের বাসভবনে ‘মুভিবাজার’

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪৭
এশিয়ান টিভিতে সিনেমা বিষয়ক অনুষ্ঠান ‘মুভিবাজার’ দীর্ঘদিন ধরেই গ্রন্থনা ও সঞ্চালনা করে আসছেন সৈকত সালাহউদ্দিন। সাপ্তাহিক এই অনুষ্ঠানটির ২৫তম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই অনুষ্ঠানের রজতজয়ন্তী উপলক্ষে এবারে অনুষ্ঠান নির্মাতা নায়ক রাজ রাজ্জাকের বাস ভবনে তার পর্বের শুটিং করেছে। সিনেমার ঐতিহ্যের কথা মাথায় রেখে এশিয়ান টিভির শো ফেয়ার এন্ড লাভলী মুভিবাজার এর ২৫তম পর্ব সাজানো হয়েছে রজতজয়ন্তী আমেজে। বিশেষ পর্বের অতিথি নায়ক রাজ রাজ্জাক। শুধু তার বাসভবন নয়, চলচ্চিত্রের নানা আয়োজন ও ঘটনাপ্রবাহের সাথে জড়িত রাজ্জাকের বাসভবন ‘লক্ষীকুঞ্জ’-এ শুটিং হয়েছে পুরো পর্বটি। মুভিবাজার ২৫তম পর্বে আরও থাকছে তারকাদের শুভেচ্ছা, দর্শকের অনুরোধে বিশেষ কিছু আয়োজন। অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন। এশিয়ান টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে।