আব্দুল জব্বার :‘সালাম সালাম হাজার সালাম’, ‘ওরে নীল দরিয়া’সহ এ দেশের অগণিত কালজয়ী গানের প্রবাদ পুরুষ তিনি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সর্বশেষ সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে। ক্যারিয়ারের বয়স দুই যুগ পেরুলেও এখনও প্রাণোচ্ছলভাবে মঞ্চে নিজের গানে মুগ্ধ করেন দর্শকদের। এ দেশের কপিরাইট আন্দোলনে নিজের গানের পক্ষে দাঁড়িয়ে প্রথম সোচ্চার হয়েছিলেন তিনিই। অবশেষে আইনি মামলায় তিনি জয়ী হলে পরবর্তীতে একাধিক সুরকার ও সংগীতশিল্পী আব্দুল জব্বারের পথে হেঁটে সুফল পেয়েছেন। আজ এই গুণী ব্যক্তির শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
