কুমিল্লায় রাখের ব্রত ও প্রদীপ প্রজ্জ্বলন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৮
বিশ্ব শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা মহানগরীর লাকসাম রোডস্থ মহেশাঙ্গন প্রাঙ্গণে লোকনাথ স্মৃতি তর্পন সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ উদ্যোগে রাখের ব্রত ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সমাপনী দিনে প্রায় ৮ শতাধিক ব্রতী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশাঙ্গন লোকনাথ স্মৃতি তর্পন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ডা. অমল ভৌমিক, সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, নির্বাহী সদস্য টিটু সাহা, মহেশাঙ্গন লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি অঞ্জন দে, সাবেক সভাপতি বরুন চক্রবর্তী, সাবেক সভাপতি সেন্টু শীল (অভি), সাবেক সভাপতি দীলিপ কুমার নাগ কানাই।