পঞ্চগড়ে কাতার প্রবাসী প্রতারক জেলহাজতে

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৯
চাকরি দেয়ার নাম করে উটের জকি বানানোর অভিযোগে পঞ্চগড় শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা কাতার প্রবাসী শাহাবউদ্দিন আহম্মেদকে জেলহাজতে প্রেরণ করেছে পঞ্চগড় চিফ জুডেশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জামিন শর্ত ভঙ্গ করায় আদালত গত সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করে। জানা গেছে, শহরের ধাক্কামারা এলাকার মোহাম্মদ সালাউদ্দিন তার পুত্রকে কাতারে ভালো চাকরি দেয়ার আশায় একই এলাকার বাহারুল আলমের মাধ্যমে কলেজ রোড এলাকার শাহাবউদ্দিন আহাম্মেদকে প্রায় ৩ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে শাহাবউদ্দিন বাদী সালাহউদ্দিনের পুত্র মোনায়েমকে কাতারে ভাল চাকরি না দিয়ে উটের জকি হিসেবে ব্যবহার করেন। এতে মোনায়েম অসুস্থ হয়ে পড়লে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।