গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী রেল স্টেশনে গত মঙ্গলবার দুপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে মো. ফারুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। নিহত ফারুকের বাড়ি বাগেরহাটে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি ট্রেন কাশিয়ানী স্টেশন ক্রস করার সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা অসুস্থ ফারুক ট্রেন লাইনের ওপর পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্ল¬া)
কুমিল্ল¬ার চৌদ্দগ্রামে ঘিনাগাজী এলাকায় গত মঙ্গলবার বিকালে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল মালেকের ছেলে আইয়ুব আলী (২৮) নামে এক রাজমিস্ত্রী নিহত হন। তিনি আলকরা ইউনিয়নের ঘিনাগাজী গ্রামের আবদুল মালেকের ছেলে।
টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে গত মঙ্গলবার রাতে চাঁন্দের গাড়ি থেকে পড়ে নুরুল আলম (২৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ডে ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আহমেদ (৩০) নামে একজন নিহত ও জনি নামে আরো একজন আহত হন। আহত জনি সাদেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন ভর্তি করা হয়েছে।
