আলফাডাঙ্গা আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩০
ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক সংখ্যায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, বিদ্যালয় সম্পর্কিত লেখা প্রকাশ করা হবে। উত্সাহীদেরকে লেখা জমা দেওয়া ও রেজিস্ট্রেশনের জন্য ১২ নভেম্বর ২০১৩ এর মধ্যে বর্ষপূর্তি কমিটির সেক্রেটারী মো. আজাদুল ইসলামের ০১৭১৭১৭১৪৫৬ নম্বর মোবাইলে যোগাযোগের জন্য আয়োজক কমিটি অনুরোধ জানিয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি