দুই সন্তান হত্যার দায়ে বাবার ফাঁসি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩০
বাগেরহাটের চিতলমারীতে নিশা ও তিশা নামে দুই শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে বাবা শাহ আলম কাজীকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আদালতের বিচারক দুটি হত্যার ঘটনায় পৃথক দুটি আদেশ দেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা আদালতের বিচারক এস এম সোলায়মান ঐ রায় ঘোষণা করেন। জানা যায়, বিয়ের পর থেকে আসামি শাহ আলম তার শ্বশুরের কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ টাকাসহ বিভিন্ন সহযোগিতা নিয়ে আসছিল। বিদেশ যাওয়ার কথা বলে বাবার কাছ থেকে তিন লাখ টাকা এনে দেয়ার জন্য স্ত্রী লোপাকে চাপ দেয়। লোপার বাবা আর কোন টাকা দিতে পারবে না বলে জানায়। শ্বশুরকে ফাঁসাতে ২০১২ সালের ২৭ আগস্ট দুই শিশু কন্যাকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে হিজলা গ্রামের বাদশা মিঞা শেখের চিংড়ি ঘেরে পৌঁছানোর পর আসামি শাহ আলম দুই সন্তানকে বলে তোমরা গোসল করবা, বলে তিনি ঘেরের পানিতে নেমে পড়েন। দুই সন্তান পানিতে নামলে চুবিয়ে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখে আবার শ্বশুর বাড়িতে গিয়ে এ ঘটনা জানায়। এলাকাবাসী শাহ আলমকে ধরে মারধর করে পুলিশে দেয়।