এমপিওভুক্তির সব রকমের শর্ত পূরণ সত্ত্বেও দীর্ঘ ৯ বছরেও এমপিও হয়নি নাটোরের সিংড়া চলনবিল মহিলা ডিগ্রী কলেজ। এমপিও না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন কর্মরত শিক্ষকরা। কেউ কেউ মানবেতর জীবন-যাপন করছেন পরিবার-পরিজন নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, আশার কথা শুনতে শুনতে অবস্থা নাজুক। দোকানদাররা এখন আর বাকিও দিতে হয় না। মাস শেষে নেই কোন সান্ত্বনা। তথ্যমতে, চলনবিল মহিলা ডিগ্রী কলেজ ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। ২০০৫ সাল থেকে ডিগ্রী শ্রেণিতে উন্নীত হয়। প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করে আসছে মেয়েরা। নারীদের উচ্চ শিক্ষায় কলেজটি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অথচ অদ্যাবদি এমপিও না হওয়ায় হতাশা কাটছে না।
