আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কমিটি: জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী স্মরণে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।
বঙ্গবন্ধু একাডেমী: সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে ‘সর্বদলীয় মন্ত্রী পরিষদ গঠন-আগামী সংসদ নির্বাচন এবং দেশবাসীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা।
আওয়ামী স্বাধীনতা পরিষদ: জেলহত্যা দিবস উপলক্ষে সকাল ১১টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ: সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা।
কৃষক ফেডারেশন: সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘কমরেড সাত্তার খান ও কৃষক আন্দোলন-বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা।
মান্না দে ভক্ত পরিবার : মান্না দে স্মরণে আলোচনা ও গানের আসর, শাহবাগের পাবলিক লাইব্রেরি ভিআইপি সেমিনার কক্ষে বিকাল ৪টায়।
