বিশ্বব্যাপী আইফোন দিয়ে স্মার্টফোন বাজারের অনেকটাই দখল করে রেখেছে অ্যাপল। তবে প্রযুক্তি বিশ্বের বৃহত্তম বাজার চীনে তাদের খুব একটা রাজত্ব দেখা যায় না। তবে এবারে নতুন আইফোন অবমুক্তির পর চীনের বাজারে কিছুটা উন্নতি ঘটেছে অ্যাপল’র। গত বছরে সপ্তম স্থানে থাকলেও এবারে পাঁচে উঠে এসেছে তারা। বরাবরের মতোই শীর্ষে রয়েছে স্যামসাং। এর পরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে লেনোভো, ইউলং কম্পিউটার এবং হুয়াওয়ে। এ বছরে জিওয়াওমি এবং জেডটিইকে পেরিয়ে এই স্থানটি দখল করেছে অ্যাপল।
