বলিউডে দীপিকার পদচারণই শুরু হয় শাহরুখ খান ও ফারাহ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ ছবির মধ্য দিয়ে। সম্প্রতি দীপিকা পাড়ুকোন শাহরুখের সঙ্গে ব্লকবাস্টার ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এও কাজ করেছেন। এখন আবার কাজ করছেন শাহরুখ-ফারাহ সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমার সৌভাগ্য এই জন্য যে, শাহরুখ খান ও ফারাহ খানের মতো দুজন অভিভাবক পেয়েছি বলিউডে। তাদের নির্দেশেই চলছি শুরু থেকে, তারা আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, তারাই আমাকে প্রটেক্ট করছেন। শাহরুখের মতো একজন অভিভাবক এবং বন্ধু পাওয়া কতটা যে সৌভাগ্যের বিষয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
