সুন্দরগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৪
উপজেলায় চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর চর দখলকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যায় দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়। লাঠিয়াল বাহিনী ৫টি বসতঘরে অগ্নিসংযোগও করেছে। জানা গেছে, উপজেলার কাপাসিয়ার দুর্গম বোচাগাড়ি চরে বসবাসরত ভূমিহীন ২শ’ পরিবার রেকর্ড ও ডিসিয়ার মোতাবেক ৬০ একর জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। স্থানীয় চেয়ারম্যান মঞ্জু মিয়া তার লোকজনদের ওই জমিগুলো পাইয়ে দেয়ার নামে বসবাসরত পরিবারগুলো উচ্ছেদের জন্য দীর্ঘদিন থেকে যড়যন্ত্র করে আসছে। এনিয়ে গত কয়েক মাস ধরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় চেয়ারম্যানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে বসবাসরত ভূমিহীনদের উপর হামলা ও লুটপাটসহ অগ্নিসংযোগ শুরু করলে ৫টি ঘর পুড়ে ছাই এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয় । আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।