বেগমগঞ্জে জেএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের ছাদ খসে পড়ে দুই পরীক্ষার্থী আহত হয়। এক ছাত্রীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার কে বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উপকেন্দ্র শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের ছাদের বড় একটি অংশ খসে পড়ে। এতে কে বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার প্রিয়া, জিরতলী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়। প্রিয়ার মাথায় আঘাতের ফলে সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। অপর আহত ছাত্রীর পায়ে আঘাত পায়।
