গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৫
গোপালগঞ্জ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওই সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় জেলা মটর শ্রমিক ইউনিয়ন। জানা গেছে, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে লোকাল বাস ও মাহেন্দ্র চলাচল নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়ায় এক বৈঠক শেষে দুর্বৃত্তের হামলার শিকার হন সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এর প্রতিবাদে গতকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই বাস ধর্মঘট শুরু হয়। এতে ঐ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।