জিয়ানগরে জেপি’র ভোট কেন্দ্র কমিটি গঠন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৫
জিয়ানগরে জাতীয় পার্টি (জেপি’র) গতকাল বৃহস্পতিবার উপজেলার পাত্তাশী, পাড়েরহাট ও বালিয়াপাড়ায় কয়েকটি ভোট কেন্দে র কমিটি গঠন করা হয়। পত্তাশীর রামচন্দ পুর ও দেবীপুরে ২৫, পাড়েরহাটের টেংড়াখালীতে ৩১, নলবুনিয়ায় ২৫ এবং বালিপাড়ার চন্ডিপুর, চরবলেশ্বর, কলারন, পশ্চিম বালিপাড়া ও মধ্য বালিপাড়ায় ২৫ সদস্য বিশিষ্ট ভোট কেন্দ সেন মঞ্জু’র দলকে শক্তিশালী করার লক্ষ্যে পিরোজপুর-২ আসনের জিয়ানগরে ভোট কেন্দে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি ও সার্বিক সহযোগিতা করার জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দোদুল, সদস্য সচিব হারুন অর রশিদ পান্না, মহসিন হাওলাদার মধু, কাওসার আহম্মেদ দুলাল, আনিসুর রহমান, মিজানুর রহমান, মোবারক সিকদার, আ. আলিম স্বপন, মতিউর রহমান, আমেনা বেগম, ফোরকান খান, ছগির হাওলাদার, মিজানুর রহমান, আবুল বাশার চুন্নু, ডা. মিলন ও গিয়াস উদ্দিন আরিফ প্রমুখ। এ সময় বক্তারা জেপি’কে তৃৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান এবং আগামী সংসদ নির্বাচনে সাইকেল মার্কার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার আহ্বান জানান।