বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিদেশগামী বাংলাদেশিদের (অভিবাসী) জন্য এইচআইভি’র সংক্রমণ প্রতিরোধের উপায় নির্ধারণ’ শীর্ষক এক কর্মশালা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে অনুষ্ঠিত হয়েছে।
বিএসএমএমইউ’র ডিপার্ট-মেন্ট অব পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস এবং ইউনিভার্সিটি অব মন্ট্রিলের প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ন্যাশনাল এইডস এন্ড এস.টিডি প্রোগ্রামের সম্মানিত লাইন ডিরেক্টর ডা. মোঃ আব্দুল ওয়াহেদ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম ছাড়াও কর্মশালায় সরকারি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং এনজিও’র গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ন। — প্রেস বিজ্ঞপ্তি
