২০০ কোটির পথে ‘কৃষ থ্রি’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:১২
এ বছরের দেওয়ালিটা বেশ কাটছে রোশন পরিবারের। মুক্তির প্রথম চার দিনেই ১০০ কোটি রুপির ব্যবসা করে ‘কৃষ থ্রি’ ছবিটি। ১০০ থেকে ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত চবিটি মাত্র ৪ দিনেই পেরিয়ে গেল সেঞ্চুরির চৌকাঠ। প্রায় সাড়ে ৩ হাজার পর্দায় একসঙ্গে মুক্তি পায় ছবিটি। প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজ করছে ঋত্বিক রোশনের সুপার হিরো মিশন। এবার ২০০ কোটি রুপির পথে হাঁটছে ছবিটি। গত ১ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটি এরইমধ্যে ১৬৬.৫২ কোটি রুপি আয় করেছে। অর্থাত্ বহুল বাজেটে নির্মিত ছবিটি এবার লাভের মুখ দেখেছে। অন্যদিকে ২০০ কোটি রুপি আয়ের স্বপ্নও দেখছে। আর যদি ২০০ কোটির চৌকাঠ ছুঁতে পারে, তাহলে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’কে পেছনে ফেলার স্বপ্নও দেখতে পারে খুব সহজেই। তবে ভাবনার বিষয় হলো, ছবিটি সমালোচকদের প্রশংসাও কুড়াতে পারেননি, পাশাপাশি হলভর্তি দর্শক পেলেও, মন ভরতে পারেনি ছবিটি।