মেহেদী বিন আশরাফের ‘মাতাল হাওয়া’

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:১৩
তরুণ পরিচালক মেহেদি বিন আশরাফ, ক্যারিয়ার শুরু করেন অভিনয় এবং নাটক রচনার মাধ্যমে। নগরজীবনের ঘটে যাওয়া বিচিত্রময় কিছু ঘটনা নিয়ে নির্মাণ করেন তার পরিচালনায় প্রথম নাটক ‘মাতাল হাওয়া’। ১০৪ পর্বের এই দীর্ঘ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করেন মেহেদি বিন আশরাফ। নাটকটির বিভন্ন চরিত্রে অভিনয় করেছেন—রওনক হাসান, চঞ্চল চৌধুরি, নওশিন, মীম, কচি খন্দকার, প্রান রায়, অপর্না, শশী সহ আরো অনেকেই। এ ছাড়া নাটকটির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরাকে। নাটকটির টাইটেল গানটি করেছেন সংগীতশিল্পী তানভীর তারেক। নাটকটি প্রসঙ্গে পরিচালক মেহেদি বিন আশরাফ বলেন, ‘অনেক পরিশ্রম এবং অপেক্ষার ফসল আমার এই নাটকটি। নগর জীবনে আমারা সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ি। সারাদিন চলতে থাকে এই ব্যস্ততায়, সারাদিনের এই ব্যস্ততার পড় রাতে আমরা যখন বাসায় আসি তখন সবাই কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে যাই। নগর জীবনের এমনই কিছু ঘটনা নিয়ে নির্মাণ করি নাটকটি। আমার পরিচালিত প্রথম নাটক এটি, আশা করি নাটকটির মাধ্যম দর্শকদের মনের মাঝে জায়গা করে নিতে পারব।’ এরইমধ্যে দীর্ঘ এই ধারাবাহিক নাটকটির শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি প্রচার শুরু হবে।’