বাজারে ‘অনলি সাবা’ নামে অ্যালবাম বের হলেও মূলত একাধিক শিল্পীর সাথে এই অ্যালবামে গান গেয়েছেন সম্ভাবনাময় গায়িকা সাবা। সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সাথে তার এই ডুয়েট গান প্রকাশের উদ্যোগটি মূলত তার শ্রোতা দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যেই। গান গেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ, বেলাল খানসহ একাধিক শিল্পীদের সাথে। এ ছাড়া ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী জুবিন জর্জের বিপরীতেও গেয়েছেন একটি গাান। আর ‘অনলি সাবা’ নামের এই অ্যালবামটি প্রকাশ হয়েছে সপ্তক অডিওর ব্যানারে। নবাগত এই শিল্পীকে নিয়ে মিডিয়ায় প্রচারের কৌতুহলও কম নয়। এখন দেখা যাক শ্রোতাদের প্রকৃত রায়ে কতদূর এগুতে পারেন সাবা।
অ্যালবামটি প্রসঙ্গে প্রকাশক সৈয়দ আলী আহসান লিটন বলেন, ‘সাবার এই অ্যালবামটি দিয়েই আমাদের সপ্তক অডিওর যাত্রা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় সাবা তার এই সংগীতের ধারাবাহিকতা নিয়ে চললে অনেকদূর যেতে পারবে।’
