থানার নাম শনির আখড়া

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ১৯:১৪
আরটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘থানার নাম শনির আখড়া’। এই ধারাবাহিকের প্রতিটি পর্বই নির্মাণ হয় সত্য ঘটনার উপর ভিত্তি করে। দেশে ঘটে যাওয়া অপরাধমূলক বিভিন্ন ঘটনার উপর সুন্দরকরে চিত্রনাট্য তৈরি করে এই নাটকটি নির্মাণ হয়। এবারের ঘটনা লৌহজংয়ের মোবারক হত্যা। মোবারক হত্যার উপর ৩ পর্ব নির্মাণ করা হয়েছে। এই পর্বগুলো আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত রাত ৭টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে। এই ধারাবাহিকটি নিয়মিতভাবে প্রচার করেছেন ডিএ তায়েব। এতে অভিনয় করেছেন—ঝুনা চৌধুরী, মিমো, কাফী বীর, চিত্র নায়িকা একা, ফাহমিদা শান্তা, রহমত রুপু প্রমুখ।