যমুনা আর ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে মানুষের মৌলিক চাহিদা পূরণ হতো না। বিভিন্ন সময় দলীয় সরকার ক্ষমতায় থাকলেও এলাকায় তেমন উন্নয়ন হয়নি। মহাজোট সরকার ক্ষমায় আসার পর জামালপুরের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামপুরের এক জনসভায় রাস্তাঘাট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তব স্থাপন করেন।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সাংসদ আবুল কালাম আজাদ তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। যমুনার ভাঙ্গনের কবল থেকে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জকে রক্ষার জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় নদী ভাঙ্গনরোধে কাজ করেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা, স্কুল কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, নতুন বিদ্যুত্ সংযোগসহ ব্যাপক উন্নয়ন করেন। তিনি ১৯৯১ ও ’৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও এ এলাকায় উন্নয়ন শুরু হয়, ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর। এসব উন্নয়নের মধ্যে রয়েছে সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীর উপর সেতু, ১৪টি ব্রিজ, ৯০টি প্রাথমিক বিদ্যালয় মেরামত, ২৫ কিঃমিঃ সীমান্ত সড়ক নির্মাণ, ২টি পাবলিক লাইব্রেরী, ১টি আশ্রয়ণ প্রকল্প, দেওয়ানগঞ্জে দুটি ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ।
