কাজীপুর উপজেলার চরাঞ্চলের ৭নং খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১০ নভেম্বর। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততোই বাড়ছে। ভোটাররা চেয়ারম্যান পদে তাদের পছন্দের প্রার্থী নিয়ে নানা বিচার-বিশ্লেষণ করছেন। উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত গোলাম রব্বানী (আনারস), মতিয়ার রহমান (চশমা), বেল্লাল হোসেন (মাইক), মোকছেদ আলী (তালা), বিএনপি সমর্থিত মোজাম্মেল হক (দোয়াত-কলম) ও কামরুজ্জামান কামাল (কাপ-পিরিচ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান পদত্যাগ করায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
