সাঘাটায় ৩ হাজার মুরগি অসুস্থ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪১
একটি কোম্পানির ভ্যাকসিন প্রয়োগে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২টি পোল্ট্রি খামারের প্রায় ৩ হাজার লেয়ার মুরগি অসুস্থ হয়ে পড়েছে। মুরগিগুলো খাদ্য গ্রহণ বন্ধ করায় ক্রমেই ওজন কমে আসছে। মুরগিগুলো বেঁচে থাকলেও ডিম দেয়ার সম্ভাবনা নেই। ফলে এ দুটি খামারে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাঘাটা উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভ্যাটেরেনারী সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল মালেক জানান, পোল্ট্রি খামারিরা কখনই এ অফিসের পরামর্শ গ্রহণ করেন না। যখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন তখনই খামারিরা শরণাপন্ন হন প্রাণি সম্পদ অফিসের। রহমান পোল্ট্রি ফার্ম ও মাইম পোল্ট্রি ফার্মের অসুস্থ মুরগির নমুনা সংগ্রহ করে ভ্যাকসিনের কোয়ালিটি টেস্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।