সুন্দরগঞ্জে দেবে গেছে নতুন রাস্তা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪১
রাস্তা পাকাকরণের ২ মাস যেতে না যেতেই দেবে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ধাপাচিলা ব্রিজ মোড়-মাঝিপাড়া পর্যন্ত রাস্তাটি পাকাকরণের জন্য ১ কোটি টাকা বরাদ্দ ছিল। এলজিইডি’র তত্ত্বাবধানে রাস্তাটি পাকাকরণের জন্য ঠিকাদার সাইদুর রহমান কার্যাদেশ পায়। পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও সঠিক তত্ত্বাবধানের অভাবে ঠিকাদার মনগড়া মত রাস্তাটি নির্মাণ সম্পন্ন করেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শামছুল আরেফীন খান জানান, দেবে গেছে তাতে সমস্যা নেই, ঠিকাদার আবারও সংস্কার করে দেবে।