দেবীগঞ্জে বড় ভাই খুন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪২
দেবীগঞ্জ উপজেলার চেংঠী কানাইপাড়া গ্রামে গত বৃহস্পতিবার বিকালে ছোট ভাই নূর ইসলামের লাঠির আঘাতে বড় ভাই খলিল খুন হয়েছেন। জানা যায়, বড় ভাই বাঁশ কাটতে গেলে ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের ছেলে সুমন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।