বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে কালিয়াকৈর এলাকার ১১টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় কালিয়াকৈরে সাউদার্ন নীটওয়ার, হেসং বিডি লিঃ ও পলমল গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করলে আশ-পাশের আরো কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে যোগ দেয়। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
