কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি ডাক্তার পদের মধ্যে ৭ জন কর্মরত থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৪ জন। বাকি ৩ জন যার যার সুবিধা মতো প্রেষণে বিভিন্ন মেডিক্যালে দায়িত্ব পালন করছে। বর্তমানে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া অপর ৩ জন ডাক্তার চাকরি না করেই মাসে ২/১ দিন হাজিরা দিয়ে বেতন-ভাতা ভোগ করছেন। ফলে সাড়ে ৫ লাখ লোকের এ বিশাল উপজেলা চলছে মাত্র ১ জন ডাক্তার দিয়ে।
