দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদী থেকে গত বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরণে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে গতকাল শুক্রবার সকালে কুবিরদিয়ার গ্রামের আখের আলীর ছেলে আরিফুল ইসলাম বাপ্পী (২৩) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চাটমোহর পলিটেকনিক্যাল টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ২য় বর্ষের ছাত্র। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়ায় গত বৃহস্পতিবার সকালে নারকেল গাছ থেকে পড়ে জাহাঙ্গীর নামের এক যুবক মারা গেছেন। নিহত জাহাঙ্গীর স্বরূপকাঠি উপজেলার কুনিয়ারী গ্রামের লাল মিয়ার ছেলে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জগন্নাথপুর উপজেলার চাঁনপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার বিজন দেবনাথের স্ত্রী জবা রানী নাথ (২৩) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে তিনি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
