মনোহরপুর আদর্শ বিদ্যালয় কুমিল্লায় শ্রেষ্ঠ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪৪
২০১৩ সালে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মহানগরীর মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের এস.এ বারী সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা আক্তারের হাতে সনদ হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) গোলামুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম ও জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।