সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪৪
চাটমোহরে সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে ধর্মঘট চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় অসময় পত্রিকার প্রধান প্রতিবেদক শেখ সালাহ উদ্দিন ফিরোজকে হত্যা অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতি। দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার ওষুধ ব্যবসায়ীরা চাটমোহর থানা মোড়ে প্রতিবাদ সভা করে। সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোঃ বজলুর রহমান, সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস আলী, অধ্যাপক ওমর ফারুক প্রমুখ। রূপগঞ্জে মালবাহী ট্রাকে ডাকাতি, আটক ৪ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৪ ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। তারা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাহেবনগর এলাকার শাহজাহান মিয়া (৩০), নেত্রকোনার বারোহাট্টা থানার পিছরকান্দা এলাকার নয়ন মিয়া (২৫), নরসিংদীর বেলাব থানার মোজাম্মেল হক (২৮) ও সৌরভ মিয়া (২৪)। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চার ডাকাত সদস্যকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নন্দীগ্রামে আওয়ামী লীগের কর্মী সভা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ গত ৭ই নভেম্বর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, শাহজাহান আলী ও উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান আলী সাজু প্রমুখ। হোমনায় এমপির মতবিনিমিয় সভা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি এমকে আনোয়ারের সাথে হোমনা ডিগ্রি কলেজ শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের মতবিনিময় সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন সমস্যা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পরামর্শমূলক বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক মো.দেলোয়ার হোসেন, মনোয়ার হোসেন, প্রভাষক খায়রুল হাসান, হুমায়ূন কবির, গভর্নিং বডির সদস্য হানিফ মিয়া, মিজানুর রহমান প্রমুখ। দুর্গাপুরে পৌর ছাত্রলীগের কমিটি গঠন দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্রলীগ এর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের উপস্থিতিতে ৬১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে গত বুধবার সন্ধ্যায়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শ.ম জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাজমুল সায়েদাত বাবুল, যুবলীগ আহবায়ক বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা জুয়েল, ছাত্রলীগ যুগ্মসম্পাদক আবুসিনা মোঃ আরিফ সিকু প্রমুখ। ধুনটে মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা। মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহবায়ক সেলিনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, যুগ্মসম্পাদক ইতি খাতুন, সাংগঠনিক সম্পাদক চন্দনা বেগম প্রমুখ। কালিয়াকৈরে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুর ডিবি পুলিশ গতকাল শুক্রবার কালিয়াকৈর উপজেলার জালশুকা গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত সদস্য জোলেখা বেগম (৪০) কে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে ডিবি সূত্রে জানা যায়। থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত জোলেখাকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। কালকিনিতে বিএনপির আলোচনা সভা কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবদুস ছালাম খান, উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই, পৌরসভা ছাত্রদলের সভাপতি কাওছার হোসেন নান্না, উপজেলা জাসাসের সভাপতি নেছার উদ্দিন ও কাজী সুমন প্রমুখ। কুমিল্লায় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ এর কুমিল্লার জেলার শ্রেষ্ঠত্বদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম। বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার সাত শ্রেষ্ঠত্বের মাঝে এই শিক্ষা সনদ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলামুর রহমান, সিনিয়র জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ সরকার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ। মিরপুরে সাব-রেজিস্ট্রার না থাকায় ভোগান্তি মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ সাব-রেজিস্ট্রার না থাকায় পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি চরমে উঠেছে। গত ২ সপ্তাহ আগে এ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিষ্টারকে অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য হয়। মিরপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আমিরুল ইসলাম হাশেম ও সেক্রেটারী আমিরুল ইসলাম কোরবান জানান, নতুন কোন সাব-রেজিষ্টারকে না দিয়ে দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিষ্টার গোলাম এলাহীকে অন্যত্র বলদি করার ফলে মিরপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকরা বেকার হয়ে পড়েছেন। কালীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুর-৫ কালিগঞ্জ আসনে জাতীয় পার্টির তৃণমূল নেতাদের সাথে নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষে তৃণমূল নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠক উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী ছফর খান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, আব্বাস মাস্টার, পৌর জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন। মদনমোহন কলেজে টেলিটকের কার্যক্রম শুরু টেলিটক বাংলাদেশ লিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহের ধারাবাহিকতায় এবার সিলেটে অবস্থিত মদনমোহন কলেজের অনলাইন ভর্তি ও নিয়মিত ফি কালেকশন কার্যক্রমের উদ্বোধন করে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। উক্ত চুক্তিতে টেলিটকের পক্ষ থেকে ফারুক আহমেদ, জিএম-মার্কেটিং এন্ড সেলস্ এবং মদনমোহন কলেজের পক্ষে অধ্যক্ষ ড. আবুল ফতেহ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুবকর সিদ্দিক এবং টেলিটক বাংলাদেশ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান। — প্রেস রিলিজ তারাগঞ্জে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তে নিষেধাজ্ঞা তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ তারাগঞ্জ ও/এ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সাময়িক বরখাস্ত সংক্রান্ত বিষয়ে আদালত নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেছেন। ১৮ দিন পর গত বৃহস্পতিবার অধ্যক্ষ তার কক্ষে লাগানো তালা খুলে অফিস করতে শুরু করেছেন। চলনবিলের নদী ও খাল পুনর্খননের দাবি উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে চলনবিলে কৃষি, মত্স্য ও খাদ্য উত্পাদন বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে বিলের অভ্যন্তরীণ নদী ও খাল পুনর্খননের দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা অরিডার। বৃহস্পতিবার অরিডার কার্যালয়ে আহূত এক সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম বাচ্চু উপরোক্ত দাবি জানিয়ে বলেন, দীর্ঘকাল ধরে সংস্কারাভাবে দেশের বৃহত্তম এই বিলের খাল ও নদীগুলোর বাইরের সংযোগস্থল ভরাট হয়ে যাওয়ায় এবং নদীগুলোর নাব্যতা হারানোর ফলে বিলটি বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। উল্লেখ্য, জলবায়ু বিপর্যয়ের হাত থেকে চলনবিলকে রক্ষার জন্য ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন, সিএসআর এল, গ্রো ও অক্সফাম সহায়তা প্রদান শুরু করেছে। চৌমুহনীতে শুরু হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর উত্সব চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সংঘের উদ্যোগে চৌমুহনী শহরের কলেজ রোডস্থ খোদবাড়ি প্রাঙ্গণে আগামীকাল শনিবার থেকে দুই দিনব্যাপী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উত্সব আরম্ভ হবে। শনিবার বিকাল ৪টা থেকে গীতা পাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবনী আলোচনা, গঙ্গা আবাহন সংগীতানুষ্ঠান ও অধিবাস কীর্তন। রবিবার সূর্যোদয়ে অষ্টপ্রহর নাম কীর্তন আরম্ভ। দুপুরে রাজভোগ ও প্রসাদ বিতরণ। কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ জেলার মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া বিজিবি সেক্টরের অভিযানে গত বৃহস্পতিবার ভোরে পাটিকাবাড়ী গ্রাম থেকে ট্রাক বোঝাই ভারতীয় পণ্যসহ ২ জনকে আটক করেছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৭ শত পিস চাদর, ১০০ কেজি জিরা ও ১টি মটর সাইকেল। যার মূল্য ৬৪ লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের আব্দুর রশীদ ও একই জেলার সদর উপজেলার কোটপাড়া মহল্লার মোরাদ হোসেন। গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, কুষ্টিয়া বিজিবি সেক্টরের জিএসওটু মেজর নাহিদুজ্জামান। কালকিনিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সরকারিকরণ না করা পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ মো: খালেকুজ্জামান বলেন, সরকারি হতে প্রয়োজনীয় যোগ্যতা কলেজের রয়েছে। আলমপুর ইউ’পির ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১০ নভেম্বর তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের ৬নং সাধারণ ওয়ার্ডের সদস্য শূন্যপদে উপ-নির্বাচন আগামী ১০ নভেম্বর রবিবার। এ নির্বাচনে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২বার নির্বাচিত ইউ’পি সদস্য মিজানুর রহমান মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। আসন্ন এ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মংলায় বাঘ রক্ষায় কর্মশালা অনুষ্ঠিত মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ সুন্দরবনের বাঘ রক্ষাসহ বাঘ ও মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মংলার চিলা ইউপি সভাকক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডেনিয়েল ক্রেইগ, চাঁদপাই স্টেশন কর্মকর্তা অশোক কুমার দাস, মংলা প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, বৈদ্যমারী টহল ফাঁড়ির ওসি আমজাদ হোসেন, ওয়ার্ল্ড টিমের প্রজেক্ট অফিসার নাসির উদ্দিন ও সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ। নালিতাবাড়ীতে সাধু-সন্ন্যাসীদের সম্মেলন নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি পাহাড়ের জনৈক সিরাজ আলীর পাগলার বাড়িতে সাধু-সন্ন্যাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ সম্মেলনে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুস সবুরসহ গণমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে রাতভর জিকির আসকার, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, সন্ন্যাসী খলিল, সাধু হরলাল, আব্দুস সোবাহানসহ প্রমুখ। নওগাঁয় আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি নওগাঁ প্রতিনিধি \ “গণমুখী প্রযুক্তিই গণমানুষের মুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় ইনস্টিটিউশন অব ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশলী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক চন্দন দেব, সৈয়দ মুক্তাসীর হাফিজ, ওয়ারেশ আলী, এ্যাড. মহসিন রেজাসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের বাকাছাপের সদস্যবৃন্দ ও ডিপ্লে¬ামা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। কোটালীপাড়ায় বিশ্ব অনাথ দিবসের আলোচনা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা সাড়া অর্ফানেজের আয়োজনে বিশ্ব অনাথ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাড়া অর্ফানেজ কম্পাউন্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় রেভা-আলবাট হালদারের সভাপতিত্বে নারিকেলবাড়ি প্যারিসের ফাদার রিংকু গমেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্ব, সাড়া অর্ফানেজের পরিচালক এরিক অমর মজুমদার বক্তব্য রাখেন। নেত্রকোনায় যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা যুবলীগের উদ্যোগে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আগামী ১১ নভেম্বর সোমবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম পাপন ছাড়াও অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নওগাঁয় কলেজ ছাত্রী হত্যাকারীদের গ্রেফতার দাবি নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ফাতেমা বিনতে কাশেম ওরফে স্মৃতি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সালামত উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাফিজুর ইসলাম, সহপাঠি ফরহাদ হোসেন, তিথি, প্রিন্স প্রমুখ। বক্তারা অবিলম্বে স্মৃতি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কমলগঞ্জে বাংলাদেশী আইডল মন্টিকে সংবর্ধনা কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ বিশ্বের সর্ববৃহত্ মিউজিক্যাল শো বাংলাদেশী আইডল প্রতিযোগিতার চূড়ান্ত অবতীর্ণ বৃহত্তর সিলেটের একমাত্র প্রতিদ্বন্দ্বী কমলগঞ্জের কৃতী সন্তান মন্টি বৃহস্পতিবার কমলগঞ্জ সফর করছেন। মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে স্বাগত জানানো হয়। মন্টির সাথে বাংলাদেশী আইডল-এর প্রযোজক ছাড়াও এস এ টিভির টিম ছিল। বড়াইগ্রামে একশ শিক্ষার্থীকে পৌরসভার অনুদান বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় গতকাল বৃহস্পতিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মেয়র ইসাহাক আলী পৌর এলাকার এসএসসি, এইচএসসি ও ভোকেশনাল শাখার একশ’ জন দরিদ্র শিক্ষার্থীর ফরম ফিলাপের জন্য পৌরসভার রাজস্ব তহবিল থেকে প্রত্যেকের হাতে এক হাজার টাকার চেক তুলে দেন। পৌর হলরুমে চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র আব্দুল বাতেন সরকার মহররম, ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু, আব্দুর রউফ, আব্দুস সাত্তার খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামায়াত নেতা আবু বকর সিদ্দিক, পৌর সচিব জালালউদ্দিন, প্রকৌশলী নুরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী গাজী উপস্থিত ছিলেন। গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টি (জেপি) নেতার গণসংযোগ গাইবান্ধা প্রতিনিধি \ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফজলে করিম পল্লব গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার পুরান লক্ষ্মীপুর, কামারপাড়া, দামোদরপুর, জামুডাঙ্গা গ্রামে গণসংযোগ করেন। তিনি বলেন, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ঐক্যজোটের সরকারের যোগাযোগ মন্ত্রী থাকাকালে সাদুল্লাপুর উপজেলা সদর খেয়াঘাট, পলাশাবাড়ী-ঘোড়াঘাট সড়কের করতোয়া নদীতে ও মনোহরপুর-গোবিন্দগঞ্জের বড়দহের ঘাটে তিনটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করেন। যা সরকারের আমলে শেষ হয়। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টির জেপি’র সাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি তিনি আহ্বান জানান।