সিরিয়ার এসবাইন শহর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৫৩
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে বিদ্রোহীদের দখলে থাকা গুরুত্বপূর্ণ এসবাইনে শহর নিয়ন্ত্রণে নিয়েছে সেনারা। রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারবিরোধী আন্দোলনকর্মীরা একথা জানিয়েছে। রাষ্ট্রীয় টিভি জানায়, এসবাইনে শহর থেকে ‘সন্ত্রাসী’দের হটিয়ে এর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। দামেস্কের কাছে এ শহরটি বিদ্রোহীদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। রাষ্ট্রীয় টিভির খবরে বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, “আমাদের সাহসী সেনাবাহিনী দামেস্কর গাজালায় বিদ্রোহীদের শেষ অবস্থান গুঁড়িয়ে দিয়ে এসবাইনে এলাকা এবং কাছাকাছি একটি গ্রামের নিয়ন্ত্রণ করায়ত্ব করেছে।” সেনারা হিজবুল্লাহ যোদ্ধা ও অন্যান্য সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় শহরটি পুনর্দখল করেছে বলে জানান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আব্দুল রহমান।