কাশ্মীরে হামলায় দুই পুলিশ নিহত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৫৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। পুলিশ এ খবরের সত্যতা স্বীকার করেছে। তবে কোন দল এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত অবন্তিপোরায় সশস্ত্র জঙ্গিরা পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করে। ঘটনাটি এমনই এক মুহূর্তে ঘটলো যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ অঞ্চল সফর করছেন। ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহীরা লড়াই চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বিদ্রোহের চরমতা অনেকটাই কমে আসলেও সমাধানের পথ এখনও বেশ দূরেই রয়ে গেছে।