ডিআর কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী এম -২৩ এর প্রধান সুলতানি মাকেনজা উগান্ডায় আত্মসমর্পণ করেছেন। প্রায় ১৭শ’ অনুসারী নিয়ে তিনি আত্মসমর্পণ করেন। উগান্ডার সরকারি মুখপাত্র জানিয়েছেন, তাকে ডিআর কঙ্গোয় পাঠানো হবে না উগান্ডায় আশ্রয় দেয়া হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। গত সপ্তাহে ডিআর কঙ্গোর সরকার বিদ্রোহীদের সাথে যুদ্ধে বিজয় ঘোষণা করে। এরপর এম- ২৩ সশস্ত্র বিদ্রোহ বন্ধের ঘোষণা দেয়। বিবিসির প্রতিবেদক ক্যাথেরিন বলেন, কর্নেল মাকেনজা উগান্ডার জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সপ্তাহে ডিআর কঙ্গো সরকার এবং এম-২৩ বিদ্রোহীদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মাকেনজার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে উগান্ডা।
