তাঞ্জানিয়ার মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে কয়েক দিন ধরে চলা সংঘর্ষে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছে। মোরোগোরো অঞ্চল থেকে স্থানীয় পুলিশ প্রধান ফস্টিন শিলোগিল বলেন, একদল কৃষক কয়েকটি গরু ধরে নিয়ে গেলে রাখালদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। কৃষকদের দাবি গরুগুলো তাদের ক্ষেতের ফসল নষ্ট করেছে। তিনি আরো বলেন, ‘রাখালরা তাদের গরু জোরপূর্বক ফিরিয়ে আনতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে ছয়জন নিহত হয়েছে।’
