জমিয়তে উলামায়ে ইসলাম-এর নেতৃবৃন্দ বলেছেন, সরকার বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করে পুনরায় ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। কিন্তু তাদের এ পরিকল্পনা জনগণ সফল হতে দেবে না। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবেই।
শুক্রবার মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত জমিয়তের জেলা প্রতিনিধিদের জরুরি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ। নেতৃবৃন্দ বলেন, সরকার কওমী মাদ্রাসা সংকোচনের জন্য আলেম নামধারী কতিপয় লোককে মাঠে নামিয়েছে। যারা অতীতে আলেম-উলামা এবং ইসলাম-মুসলমানের কল্যাণে কখনো তাদের পাশে দাঁড়ায়নি। সভায় বক্তব্য রাখেন মাওলানা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা শাহীনূর পাশা চৌধুরী প্রমুখ।
