বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল শাখায় বিকাশের সুবিধা পাওয়া যাবে। এ লক্ষ্যে সম্প্রতি এক চুক্তিতে স্বাক্ষর করেন বিকাশ লিঃ-এর সিইও কামাল কাদির খান এবং কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মনজুর আমদ
আফ্রিকান বিজনেস সম্মেলন-২০১৩ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেন প্রদেশে অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইকনোমিস্ট ফোরামের প্রেসিডেন্ট এনায়েত করিম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মংগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং শীর্ষ স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
সম্প্রতি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী মেসার্স সানি গার্মেন্টস-এর স্বত্বাধিকারীর নিকট তাদের অগ্নিবীমা দাবীর চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন
