গত ৮ নভেম্বর হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয় হালের জনপ্রিয় জুটি অনন্ত ও বর্ষা অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির সফলতা উপলক্ষে এক বিশেষ পার্টি। আর এই অনুষ্ঠান উপলক্ষে ছবির কলাকুশলী থেকে শুরু করে মিডিয়াকর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেরই এক শুভক্ষণে বাঁ থেকে টিভি উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ, অনুষ্ঠান নির্মাতা রুমানা, চিত্রনায়িকা বর্ষা, অভিনেতা ও পরিচালক অনন্ত, সিনে সাংবাদিক ও স্ক্রিপ্ট রাইটার এফ আই দীপু, গীতিকার জাহিদ আকবর, টিভি উপস্থাপক ও সংবাদকর্মী সৈকত সালাহউদ্দিন। ছবি :জিয়াউদ্দিন আলম
