বলিউডে সোনাক্ষির যাত্রাই হয়েছে সালমান খানের হাত ধরে। আর সেই সালমান খানই এবার চটেছেন সোনাক্ষির উপর। কারণ হিসেবে জানা যায়, ‘দাবাঙ’-এর পর সালমান খান তার ভাই আরবাজ খানকে বলেছিলেন, নতুন কোনো অভিনেতাকে নিয়ে যেন ফিল্ম বানায়, আর অবশ্যই সোনাক্ষিকে রাখে। কথানুযায়ী আরবাজ খান নতুন চলচ্চিত্রের কাজও শুরু করেছেন, নায়ক অভিষেক ডোংরা। কিন্তু নায়িকা হিসেবে বাছাই করেছিলেন ক্যাটরিনা কাইফকে। তারপরও সালমান আবার ভাইকে অনুরোধ করে সোনাক্ষিকে নিতে বলেছেন। কিন্তু সোনাক্ষি এই প্রস্তাব ফিরিয়ে দেন, আর তাই ব্যাপক চটে বসেছেন সালমান খান।
