বিনোদন প্রতিদিন চয়েজ

এই তো জীবন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৩৮
আগামীকাল থেকে বিটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এই তো জীবন’। ৭ পর্বের এই ধারাবাহিকটি আগামীকাল রাত ৯টায় প্রচার শুরু হবে। দেওয়ান নাজমুলের রচনা ও পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, ফারাহ রুমা, লিটু করিম, মুক্তি, মাসুম আজিজ, ফখরুল হাসান বৈরাগী, সিজার, শিশির আহমেদ, মনিরাসহ অনেকে। ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে এক রহস্যঘেরা সংসার ও মানবিক জীবন নিয়ে। গল্প জয় ভালোবাসেন ফারাহ রুমাকে। রুমাও জয়কে পছন্দ করেন। তাদের পছন্দে দুই পরিবারে বিয়ের জন্য কথাবার্তা চলে। কিন্তু হঠাত্ লিটু করিমের আবির্ভাবে জয়-রুমার সম্পর্ক সংঘাতময় হয়ে যায়।