দেশ বরেণ্য প্রয়াত চলচ্চিত্রকার ও সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন উপলক্ষে লন্ডনের জনপ্রিয় টেলেভিশন চ্যানেল এস নির্মাণ করল বিশেষ অনুষ্ঠান ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’। ইকবাল ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ থেকে টেলিফোনে অংশগ্রহণ করেন হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী জাকিয়া বারী মম এবং অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী বুধবার লন্ডন সময় রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল এস টেলেভিশনে।
