কমলগঞ্জে ধলাই নদী দিয়ে অবৈধভাবে পাচারকালে আড়াই লাখ টাকা মূল্যের ৩০ হাজার বাঁশ রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সংলগ্ন ধলাই নদীতে এই বাঁশ জব্দ করা হয়।
বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মী জানান, জনৈক ফুল মিয়া মহালদার দীর্ঘদিন ধরে কুরমা বাঁশ মহাল থেকে অবৈধভাবে বাঁশ কেটে ধলাই নদী পথে পাচার করছিলেন।
ফুল মিয়া মহালদারের সাথে প্রভাবশালী একটি মহল এ ব্যবসায় জড়িত থাকায় বন বিভাগ দেখেও না দেখার ভান করছিল। সোমবার রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সংলগ্ন ধলাই নদী থেকে কাটা বাঁশ তুলে একটি বড় চালান ট্রাকযোগে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়।
কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নদীপথে অবৈধভাবে পাচারকালে বাঁশ জব্দের কথা স্বীকার করে বলেন, ১০ থেকে ১৫ হাজার বাঁশ হবে। তিনি আরও বলেন, এ অফিসে নতুন যোগদান করেছেন বলে আগে কি হয়েছে তা জানেন না।
