নরসিংদীতে অবৈধ গ্যাস ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৩
নরসিংদী জেলায় অবৈধ গ্যাস সংযোগের বিস্তৃতি ও এর প্রতিকার বিষয়ে গত সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে সভায় নরসিংদীর বিভিন্ন শিল্প-কলকারখানার মালিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, তহসীলদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় তিতাসের নরসিংদীর ডিজিএম শেখ আবু রায়হান জানান, জেলায় ১৬টি স্থানে অবৈধ ও বেআইনীভাবে গ্যাস ব্যবহারকারীদের চিহ্নিত করা হয়েছে। সভায় জেলা প্রশাসক অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্যাস লাইন বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ সুরাইয়া বেগম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট একে ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।