নওগাঁর রানীনগরে শুক্রবার রাতে র্যাব-৫ বাগমারা ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরি স্টিকারবিহীন একটি সার্টারগান ১১টি বোমাসহ ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব একজনকে আটক করে রানীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ ব্যাপারে রানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, র্যাব বাগমারা ক্যাম্প সদস্য এই অভিযান পরিচালনা করে আসামিসহ থানায় মামলা করেছে।
