দিনাজপুরে বিজিবি এবং পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পটকা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১ টায় বিরামপুর উপজেলার কেটরা বাজার নামকস্থানে ধাওয়া করে ২ মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৭ হাজার পিস ভারতীয় পটকা উদ্ধার এবং মোটর সাইকেল আরোহী বগুড়া সদর উপজেলার বৈগ্রামের ফয়জার রহমান ও সৈয়দ আলীকে আটক করা হয়। আটক ২ জনকে বিরামপুর থানায় সোপর্দ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
অপরদিকে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের অবদা কলোনীর শাহজাহান আলীর স্ত্রী সাজেদাকে আটক করে। এসময় তার বাড়ি থেকে দেড় কেজি গাঁজা, ২শ’ গ্রাম তামাকের পাতা, ২শ’ বোতল আয়ুবেদিক নেশা জাতীয় তরল পদার্থ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৪ জনকে আসামী করে পুলিশ মাদক আইনে একটি মামলা দায়ের করে।
