মেহেরপুরে বোমা হামলায় নিহত ১ আহত এক

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৮
মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে ডাকাত দল হানা দিয়ে টিক্কা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে। বোমাঘাতে হাসমত উল্লাহ (২৮) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে ডাকাতি প্রতিরোধকালে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। আশংকাজনক অবস্থায় হাসমতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে রাত থেকে অভিযান চলছে জানিয়েছেন মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম।