শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট মজিবর রহমানের বাড়ির সামনে গতকাল শনিবার দুস্থ কল্যাণ সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুস্থ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক শাহ আলম নসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দুস্থ কল্যাণ সংস্থার পরিচালক এম এ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, জেপি’র নেতা মানিক কাজী, কবীর মল্লিক, মন্টু মিয়া, সীমা বেগম, আফরোজা আক্তার, রুমা আক্তার, মাহামুদা বেগম, মর্জিনা বেগম প্রমুখ। বৈঠকে ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১নং থেকে ৯নং ওয়ার্ডের নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল মার্কা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
