ভৈরব রেলওয়ে স্টেশনে শুক্রবার বিকালে দিলদার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ১২ কেজি গাঁজাসহ র্যাব-৯ ভৈরব ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।