ইউনেস্কোতে ভোটাধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪১
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিবিষয়ক সংস্থা- ইউনেস্কোতে ভোটাধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বকেয়া চাঁদা পরিশোধ না করায় ইউনেস্কো গত শুক্রবার দেশ দু’টির ভোটাধিকার বাতিল করেছে। উল্লেখ্য, ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়ার প্রতিবাদে দু’বছর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আন্তর্জাতিক ঐ সংস্থাটিকে চাঁদা দেয়া বন্ধ করে দেয়। ইউনেস্কো প্রতিবছর যে চাঁদা পেতো তার ২২ শতাংশ দিতো যুক্তরাষ্ট্র। তা প্রায় আট কোটি ডলারের সমপরিমাণ অর্থ। ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়ার পর থেকে জাতিসংঘের এ সংস্থাকে তহবিল যোগানো বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।